অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেপ্তার আরও ৩০৬

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

পুলিশ সদরদপ্তর সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনের অভিযানে গ্রেপ্তারের পাশাপাশি সারাদেশ থেকে ১৬টি আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ ও ৯ হাজার ৬৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সারাদেশে অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় এ বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।

আরবিএস
বিগত ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই পটভূমিতে জনমনে ফিরেছে শান্তি ও স্বস্তি। তবে...
সারাদেশে বৃহস্পতিবার এক নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সাথে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই দেশটির নির্বাচনী পরিবেশ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর