বাংলাদেশে যথাসময়ে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত আগামী সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক। 

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একাত্তর টিভির প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।

অ্যান্তোনিও গুতেরেসের উপ মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকার ১২ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। মহাসচিব কি গণতন্ত্র এবং বাকস্বাধীনতা সমুন্নত রাখার জন্য নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময়কাল সম্পর্কে কোনো পরামর্শ আছে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, যথা সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা উৎসাহিত করছি। জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী আমরা এটি স্পষ্ট করেছি যে, নির্বাচনে সকলের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ভোটাররা যাতে তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে পারেন, সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে।

আরবিএস
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর