নির্দিষ্ট সময়ে অফিস করার কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিত হওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছে তিনি এই মৌখিক নির্দেশনা প্রদান করেন। পরে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তাঁর কার্যালয়ে প্রবেশ করেন। এদিনও তিনি গুলশানের বাসভবন থেকে অত্যন্ত সংক্ষিপ্ত প্রটোকল ব্যবহার করে এবং সাধারণ যানজট ও ট্রাফিক সিগন্যাল মেনে অফিস পৌঁছান। দপ্তরে পৌঁছেই তিনি উপস্থিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের খোঁজখবর নেন এবং সরকারি কাজে গতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে সকলকে যথাসময়ে অফিসে আসার তাগিদ দেন।


অফিসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আসন্ন হজের ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের অগ্রগতি ও পরিচালনা সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। দ্রুততম সময়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


গত কয়েক দিনের ধারাবাহিকতায় এটি ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় দিনের মতো সচিবালয় থেকে অফিস পরিচালনা। তাঁর নিয়মিত উপস্থিতিতে পুরো সচিবালয় জুড়ে ব্যাপক কর্মতৎপরতা ও চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সরকারি কর্মকর্তাদের মধ্যে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উদ্যোগ এবং সাধারণ মানুষের মতো ট্রাফিক নিয়ম মেনে চলা সাধারণ মহলে প্রশংসিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় কাজে গতিশীলতা আনতে এবং জনগণের সেবাপ্রাপ্তি সহজতর করতে প্রধানমন্ত্রীর সচিবালয়ে নিয়মিত অফিস করার এই ধারা অব্যাহত থাকবে।

এআরএস
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর