১৪ মার্চ ইমাম-মোয়াজ্জিনদের মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১০:০৭ এএম

আগামী ১৪ মার্চ সারাদেশে ইমাম ও মোয়াজ্জিনদের জন্য সরকার প্রদত্ত মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও কল্যাণ ব্যবস্থা চালু করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার তা বাস্তবায়ন করছে। ঈদুল ফিতরের আগেই এই পাইলট স্কিমের আওতায় ভাতা প্রদান শুরু হবে।"

প্রাথমিক পর্যায়ে পাইলট স্কিমের আওতায় দেশের ৪৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ৩৯৬টি গির্জা নির্বাচন করা হয়েছে।

ভাতার পরিমাণ নিম্নরূপ:

  • মসজিদ: ইমাম ৫,০০০ টাকা, মোয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা (প্রতি মসজিদে মোট ১০,০০০ টাকা)।
  • অন্যান্য উপাসনালয়: পুরোহিত/বিহার অধ্যক্ষ/যাজক ৫,০০০ টাকা এবং সেবাইত/উপ-অধ্যক্ষ/সহকারী যাজক ৩,০০০ টাকা (প্রতিটি উপাসনালয়ে মোট ৮,০০০ টাকা)।
  • উৎসব ভাতা: প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ১,০০০ টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ ২,০০০ টাকা করে উৎসব ভাতা পাবেন।

উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে এই সম্মানী প্রদানের জন্য ২৭ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দ প্রয়োজন হবে। কোনো হাতে হাতে টাকা লেনদেন হবে না; আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর সোনালী ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পৌঁছে যাবে। এর ফলে এই প্রক্রিয়ায় দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে তিনি নিশ্চিত করেন।

ইসমাইল জবিউল্লাহ আরও উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো ইমাম-মোয়াজ্জিনদের এই ভাতাও সরকারের অন্যতম একটি ‘ফ্ল্যাগশিপ’ প্রতিশ্রুতি বাস্তবায়ন।

একাত্তর/আরএ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর