সামাজিক ভাতার তালিকা যাচাই হচ্ছে: প্রতিমন্ত্রী ফারজানা

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকায় থাকা অনিয়ম ও স্বজনপ্রীতি দূর করতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। রোববার, জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করতে তৃণমূল পর্যায় পর্যন্ত তালিকা সংশোধন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫) এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা তালিকায় প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার চেষ্টা করছি। যোগ্য ব্যক্তিদের ভাতা নিশ্চিত করতে তালিকাগুলো সংশোধন ও পুনর্বিন্যাস করা হবে।

ছবি: একাত্তর টিভি
তিনি আরও জানান যে, এই প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে প্রতিটি উপজেলা পর্যায়ে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিগুলো সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে তালিকা যাচাই করবে যাতে প্রকৃত দুস্থ মানুষই ভাতার কার্ড পায়।পাশাপাশি সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সমন্বিতভাবে একই ছাতার আওতায় আনার কথাও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে এসব কর্মসূচি চালু হলেও পরবর্তীতে তালিকা প্রণয়নে ব্যাপক স্বজনপ্রীতি ও অনিয়ম দেখা দেয়। সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে প্রস্তুত করা তালিকাগুলো অবশ্যই পুনরায় পরীক্ষা করা হবে। অনিয়ম দূর করতে আমরা বিভিন্ন মহলের মতামত নিচ্ছি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন, বর্তমানে কোনো যোগ্য খাত যদি সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে থেকে থাকে, তবে সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে। তিনি সরকারের স্বচ্ছতার উদাহরণ হিসেবে সম্প্রতি চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথা উল্লেখ করেন এবং বলেন, বর্তমান সরকার স্বজনপ্রীতি পরিহার করে আন্তরিকতার সাথে কাজ করছে।

ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন তাঁর বক্তব্যে স্পষ্ট করেন, সরকারের মূল লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন করা। তিনি বলেন, প্রকৃত মানুষ যাতে ভাতা পান, সেজন্য আমাদের আন্তরিক থাকতে হবে। তৃণমূল পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আমরা সমস্যার স্থায়ী সমাধানের দিকে এগোতে চাই।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে, দেশের বিশাল সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যে রাজনৈতিক প্রভাব ও অনিয়ম ছিল, তা দূর করে একটি সুসংগঠিত ডাটাবেজ তৈরির পথে হাঁটছে সরকার। এর ফলে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের রাষ্ট্রীয় সহায়তা পাওয়ার পথ সুগম হবে।

এআরএস
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর