বোরো মৌসুমে ১৮ লাখ টনের বেশি খাদ্যশস্য কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

আগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করবে সরকার। এ সময় মোট ১৮ লাখ টন ধান-চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে কমিটির সভাপতি হিসেবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। 

তিনি আরও বলেন, গত মৌসুমের মতো এবারও সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে ধান-চাল ও গম কিনবে। বোরো ধানের ক্রয়মূল্য কেজিপ্রতি ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ মেট্রিক টন, সেদ্ধ চাল ১২ লাখ মেট্রিক টন, আতব চাল এক লাখ মেট্রিক টন ও গম ৫০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে, যোগ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, দেশে বছরে চালের চাহিদা প্রায় চার কোটি ২৪ লাখ মেট্রিক টন এবং উৎপাদনও প্রায় সেই পরিমাণ। উৎপাদন ও চাহিদার ভারসাম্য বিবেচনায় রেখে বাজার ব্যবস্থাপনায় সরকার নজরদারি অব্যাহত রাখবে।

এদিকে খাদ্যশস্য নিয়ে কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে প্রয়োজনে বিদেশ থেকে আমদানির সুযোগও খোলা রাখা হয়েছে বলে জানান তিনি।

আরবিএস
ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি নিষিদ্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড এবং ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধির...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধায় ফেলে বা হয়রানি করে কর আদায় করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর আদায়ে জোর দেওয়া হচ্ছে বলে...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিপজ্জনক প্রবণতা বন্ধে দেশটির সঙ্গে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর