‘ডিজিটাল সেবায় প্রতিবন্ধীদের প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার’

আপডেট : ২১ মে ২০২৬, ০৯:৩২ পিএম

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে ২০২৬ উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিডা অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, কেউ যেন পিছিয়ে না থাকে এই নীতি মেনে ওয়েবসাইট ও অ্যাপ তৈরি হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাথায় রেখেই এখন থেকে ডিজিটাল সেবার নকশা হবে। এটি দয়া নয়; তাদের অধিকার।

তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে। দেশের প্রতিবন্ধী সন্তানদের সম্পদে পরিণত করতে আইসিটি বিভাগ প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন, এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক, অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য, সাইটসেভার্সের অমৃতা রেজিনা রোজারিও, ফ্রেন্ডশিপের আয়েশা তাসিন খান এবং সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী প্রতিবন্ধীবান্ধব উদ্ভাবনের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

আরবিএস
কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের টেলিযোগাযোগ বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারি মালিকানাতেই রাখা হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা এবং জাতীয় অর্থনীতিতে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি শক্তিশালী আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর