আর্মি স্টেডিয়ামের সেই ভাইরাল শিশুর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া উচ্ছ্বসিত হাসি নিয়ে হাত বাড়িয়ে দেওয়া সেই শিশু তাহসিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে উত্তরার মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ও তার বাবা নাজমুল হক। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সাক্ষাতের বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ২৭ জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু তাহসিনের একটি ছবি ছড়িয়ে পড়ে। শুভ্র হাসিতে প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেওয়া ছবিটির আবেদন অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে এবং রাতারাতি এটি নেটদুনিয়ায় ভাইরাল হয়।  

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাহসিনের পড়াশোনা ও শারীরিক খবরাখবর নেন এবং তার ভবিষ্যৎ স্বপ্নের কথা জানতে চান। প্রধানমন্ত্রী তাকে মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়া, নিয়মিত খেলাধুলা করা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।  

আলাপচারিতার এক পর্যায়ে তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। পরে প্রধানমন্ত্রী তার হাতে নিজ স্বাক্ষর করা একটি ফুটবলসহ কিছু বিশেষ উপহার তুলে দেন।  

বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তাহসিনের পরিবারে রয়েছে স্বজন হারানোর এক করুণ স্মৃতি। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় বড়ো বোন তাসনিয়াকে হারায় তৎকালীন ষষ্ঠ শ্রেণির ছাত্র তাহসিন। সেই ট্র্যাজেডির শোক কাটিয়ে উঠে আজ দেশের সরকারপ্রধানের হাসিমুখে সান্নিধ্য পেল শিশুটি।

একাত্তর/এসি
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।  
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তার প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর