দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বাসভবন বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) নতুন রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে বঙ্গভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে তার পরিবারের সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেছেন। তবে ওই সময় পর্যন্ত রাষ্ট্রপতি এসে পৌঁছান নাই।
বঙ্গভবনে পৌঁছানোর পর নতুন রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল গার্ড অব অনার দেবে। রাষ্ট্রপতির প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসকে ঘিরে বঙ্গভবনে অভ্যর্থনা ও আনুষ্ঠানিকতার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। বেলা
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
প্রটোকল অনুযায়ী, বঙ্গভবনে পৌঁছানোর পর নতুন রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে এবং গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর রাষ্ট্রপতি হিসেবে তিনি নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করবেন।
