ফ্যাসিবাদ ও অন্যায় রুখতে মহানবীর আদর্শ অনুসরণের আহবান রাষ্ট্রপতির

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম

অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে আসতে না পারে, সে জন্য রাসুলুল্লাহ (সা.)-কে অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে ইসলাম ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণী লালন করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

রাষ্ট্রপতি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি শান্তি, সাম্য, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব।

আরবি ১২ রবিউল আউয়াল বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমনের এক মহিমান্বিত দিন উল্লেখ করে তিনি বলেন, মহানবীর আগমন অন্ধকারাচ্ছন্ন সমাজকে বদলে দিয়েছিলো। অন্যায়, অবিচার ও বিভেদের বিপরীতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার অনন্য আদর্শ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে তিনি আরও বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না। তাই গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রপতি ন্যায়বিচার, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার ওপর জোর দেন। একই সঙ্গে ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের জন্য সবার প্রতি আহবান জানান।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল...
রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে (বিএসওএইচ) দুই দিনব্যাপী বিশেষ ‘কম্বাইন্ড ফ্রি স্কোলিওসিস সার্জারি প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কোলিওসিস...
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার মামলায় দুই বছরের সাজা হওয়ায় তার বিরুদ্ধে...
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর