মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহবান রাষ্ট্রপতির

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহারের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে রাষ্ট্রপতি বলেন, যিনি মানবজাতির হেদায়েত, কল্যাণ ও মুক্তির জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন, তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।

মহানবী (সা.)-এর আগমনকে মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ও যুগান্তকারী ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনি জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্য ইহকাল ও পরকালের কল্যাণ ও মুক্তির দূত হিসেবে আবির্ভূত হন। তাঁর ওপর মানবজাতির পথপ্রদর্শক ও পূর্ণাঙ্গ জীবনবিধান পবিত্র কুরআন নাজিল হয় এবং তাঁর মাধ্যমে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আদর্শে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়। মহান আল্লাহ তাঁকে পৃথিবীতে ‘সমগ্র জগতের জন্য রহমত’ হিসেবে প্রেরণ করেছেন।

কুরআনের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতি উল্লেখ করেন, পবিত্র কুরআনে তার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করে মহান আল্লাহ বলেছেন— ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী’ (সুরা আল-কলম, আয়াত: ৪)। মানবাধিকারের পথপ্রদর্শক এই মহামানব তাঁর অনুপম চরিত্র, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায়, শান্তি ও কল্যাণের আদর্শ প্রতিষ্ঠার জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত।

তিনি আরও বলেন, মহানবী (সা.) তার জীবন ও কর্মের মাধ্যমে সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা ও মানুষের মর্যাদার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং নারী, শিশু, প্রতিবেশী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণে তিনি মানবিক মর্যাদা, অধিকার, সাম্য ও পারস্পরিক দায়বদ্ধতার যে শিক্ষা দিয়েছেন, তা সর্বজনীন।

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অহিষ্ণুতায় বিপর্যস্ত বিশ্বে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ ততোধিক প্রাসঙ্গিক। ঈদে মিলাদুন্নবীর এই পবিত্র সময়ে আসুন, আমরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ ও অন্যায় পরিহার করি এবং একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের অঙ্গীকার করি।

পরিশেষে রাষ্ট্রপতি বাংলাদেশ ও পৃথিবীর সব মানুষের ওপর আল্লাহর রহমত, বরকত, অপার শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সকলকে মহানবীর জীবনাদর্শ অনুসরণের তাওফিক দান করতে প্রার্থনা জানান।

একাত্তর/এসি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ...
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে আসতে না পারে, সে জন্য রাসুলুল্লাহ (সা.)-কে অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে ইসলাম ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণী লালন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী এক সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের লক্ষে বুধবার (২৬ আগস্ট) দুপুরে...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ...
হিমালয় কন্যা নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পাহাড়ি এই অঞ্চলে আকস্মিক ঢল পাহাড়ি গ্রামগুলো প্লাবিত করার পাশাপাশি রাস্তাঘাট, সেতু এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর