দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলায় রাষ্ট্রপতি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম।

স্টেডিয়ামের হেলিপ্যাডে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার পেরিস।

এছাড়া স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে রংপুরের বিভাগীয় কমিশনার, ডিআইজি, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ছবি: একাত্তরস্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি সরাসরি ঠাকুরগাঁও সার্কিট হাউজে গমন করেন। সেখানে তাঁকে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল সম্মানজনক 'গার্ড অব অনার' প্রদান করে। গার্ড পরিদর্শন শেষে রাষ্ট্রপ্রধান হিসেবে সালাম গ্রহণ করেন তিনি।

এরপরই পরম শ্রদ্ধায় সেনুয়া কবরস্থানে গিয়ে নিজ বাবা-মায়ের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। জিয়ারত শেষে পাশের মসজিদের মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও তাঁদের খোঁজখবর নেওয়ার পর শহরের নিজ বাসভবনে যান তিনি।

সফরের প্রথম দিন রোববার বিকেল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত এক বিশাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।

সফরের দ্বিতীয় ও শেষ দিনে ৱসোমবার বহুল কাঙ্ক্ষিত 'ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়'-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ সন্তানকে শীর্ষ রাষ্ট্রীয় পদে পেয়ে পুরো ঠাকুরগাঁওজুড়ে বইছে আনন্দ ও উৎসবের হাওয়া।

একাত্তর/এআরএস
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর