প্রকল্পে অপচয় বন্ধের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধির নামে জনগণের টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে কাজ শুরু করার আগেই সঠিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন দেশে সম্পদের পরিমাণ সীমিত, সে পরিসরেই কাজ করতে হবে। জনগণ ভোট দিয়ে দেশের সম্পদ রক্ষার দায়িত্ব দিয়েছে। আমাদের কাজ তা রক্ষা করা। আজ প্রধানমন্ত্রী যে পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন তা আজ থেকে ২০ পর জনগণ ঠিকই উপকৃত হবে। সম্পদ সীমিত তাই সীমিতভাবে সমতা করে সব সরকারি প্রতিষ্ঠান কাজ করবে বলে বিশ্বাস করি।

অন্যদিকে দুর্নীতি বন্ধের কঠোর আহবান জানিয়ে সরকারি সব অফিসে সৌর বিদ্যুতায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী এক অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে দেশে সরকারিভাবে সৌর বিদ্যুৎ কার্যক্রমে নতুন গতি আসবে। পর্যায়ক্রমে সচিবালয়সহ দেশের সব সরকারি প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় পর্যায়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ৫.৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিটি ইউনিয়নে সাড়ে তিন লাখ (৩৫০ হাজার) টাকা ছাড় দিয়েছে সরকার। সোলার প্যানেল ব্যবহার করে নিজস্ব প্রয়োজন মেটানোর পর আগামী ছয় মাসের মধ্যে কোনো পরিবার বা প্রতিষ্ঠান যদি জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করতে পারে, তবে সরকার তাকে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ দেবে। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়নকাজের ব্যাপারে কোনো সংসদ সদস্য বা মন্ত্রী সুপারিশ করলে তা স্থানীয় সরকার মন্ত্রীকে অবহিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার এক ভঙ্গুর পরিস্থিতি থেকে দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে চলা এবং আমলাবান্ধব একটি সরকার। তাই সরকারের ভাবমূর্তি ও মান বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য তিনি সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান। পাশাপাশি যেকোনো মূল্যে দুর্নীতি বন্ধ করার কঠোর নির্দেশনা দেন তিনি।

একাত্তর/এসি
এমপিওভুক্ত শিক্ষকদের আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি)...
চলতি ২০২৬–২৭ অর্থবছরেই পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার কোনো দলীয় মনোনয়ন বা প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচনে সব বৈধ প্রার্থী অংশ নিতে...
ইতালিতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ১০ হাজার বৈধ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে...
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার জোর দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সে লক্ষ্যেই দেশীয়...
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং তীব্র জ্বালানি সংকটের মধ্যে থাকা কিউবায় নতুন করে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। শুক্রবার সংঘটিত এই ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে চরম বিদ্যুৎহীন পরিস্থিতির সৃষ্টি হয়,...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। নতুন এই বেতনকাঠামো গত এক জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। এর আওতায় প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন...
চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর