এখন পর্যন্ত দুর্গাপূজায় কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ঢাকেশ্বরীতে পূজা কমিটি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ও মহানগর সার্বজনীন পূজা কমিটি সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস।

আসন্ন দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সারাদেশের পূজামণ্ডপগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে নেতারা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, বিগত ৫৫ বছরে দেশে সনাতন ধর্মাবলম্বী নাগরিক ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর সংঘটিত কোনো হামলারই বিচার রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি। বিচারহীনতার এই দীর্ঘ সংস্কৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তবে একই সঙ্গে তারা জানান, গত এক বছরে মন্দির ও প্রতিমায় হামলার ঘটনায় যেসব মামলা হয়েছে, সেগুলোর দৃশ্যমান অগ্রগতি ও পদক্ষেপে তারা কিছুটা সন্তোষ প্রকাশ করছেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে ২২ দফা সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর পাশাপাশি দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার, সার্বিক নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় জরুরি ভিত্তিতে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নসহ মোট আট দফা দাবি সরকারের কাছে পেশ করা হয়।   

সাংবাদিক সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে পূজা কমিটির নেতারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবের গুরুত্ব বিবেচনা করে আগামী বছর থেকে শারদোৎসবে সরকারিভাবে বিধিবদ্ধ তিন দিনের ছুটি ঘোষণা করা হবে।  একই সঙ্গে রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিমা ও মন্দিরে হামলার মতো সহিংসতা চিরতরে বন্ধের আহবান জানানো হয়েছে।

সভায় পূজা উদযাপন পরিষদ ও সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দরা প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলা রোধে পুলিশ-প্রশাসনের পাশপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

একাত্তর/এসি
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট- উভয় বিভাগের নিয়মিত কার্যক্রম ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার)...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন সর্বজনীন, আনন্দময় ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক 'যন্তর মন্তর' আন্দোলনের নির্দিষ্ট স্থান হিসেবে তার পরিচয় হারিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যন্তর মন্তরকে বিক্ষোভের তালিকা থেকে বাদ...
উৎসবের আলোয় যখন ঢেকে যায় শহর থেকে গ্রাম, নতুন পোশাকের সুবাসে মেতে ওঠে শিশু থেকে বৃদ্ধ—ঠিক তখনই সমাজের কোনো এক কোণে থমকে থাকে বহু অভাবী মানুষের দিন। তাদের কাছে পূজার আনন্দ মানে কেবলই দীর্ঘশ্বাস। তবে...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
বাঙালির রান্নাঘরের ধোঁয়া ওঠা কড়াই আর মশলার মায়াবি ঘ্রাণে জড়িয়ে থাকে শৈশবের নানা স্মৃতি। দাদী-নানীর হাতের রান্নার সেই পরশ, মাটির সুবাস আর লোকজ সংস্কৃতিকে নতুন করে উদ্‌যাপন করতে এক অনন্য উদ্যোগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর