টিকার সমতা নিশ্চিত করতে মেধাসত্ত্বে ছাড় দিতে হবে: জাতিসংঘে প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় বাংলায় ভাষণ দিচ্ছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে বারোটায় এ ভাষণ শুরু হয়।

প্রধানমন্ত্রীর ভাষণে রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখছেন। ভাষণে তিনি টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরছেন।উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর এটি বাংলা ভাষায় দেওয়া ১৮তম ভাষণ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া বারোটায় এ ভাষণ শেষ হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি বলেছেন, “দুঃখজনক হলেও এই মহামারী আরও বেশ কিছুদিন স্থায়ী হবে বলে মনে হচ্ছে। সেজন্য এ অভিন্ন শত্রুকে মোকাবিলা করার জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আমাদের অনেক বেশি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।”

এ বছর নতুন আশা হয়ে এসেছে টিকা, কিন্তু অন্য সব বিষয়ের মত করোনাভাইরাসের টিকা পাওয়ার ক্ষেতেও ধনী আর গরিব দেশের মধ্যে বৈষম্য প্রকট।

এই বৈষম্য ঘুচিয়ে সবার জন্য ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করার দাবি আবারও জাতিসংঘে তুলে ধরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

পাশাপাশি করোনায়ে বিপর্যয় কাটিয়ে উঠতে, বিশ্বকে আবারও শান্তি, সমৃদ্ধি আর অগ্রগতির পথে নিয়ে যেতে শেখ হাসিনা টেকসই পুনরুদ্ধারের ওপর জোর দিয়েছেন বার বার, যে বৈশ্বিক পরিকল্পনা হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না। 

সেজন্য বিশ্বকে উদ্যোগী হওয়ার তাগিদ দেওয়ার পাশাপাশি এবারের ভাষণে ছয় দফা প্রস্তাব তিনি বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন।

সেখানে টিকার প্রসঙ্গ যেমন এসেছে, তেমনি এসেছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর কথা, কোভিড মহামারী যাদের আরও বেশি ক্ষতির মুখে ফেলে দিয়েছে।

মহামারীর প্রকোপে বিপর্যস্ত শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো এবং সঙ্কটে পড়া অভিবাসীদের কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করার দাবি প্রধানমন্ত্রী জাতিসংঘের সামনে এনেছে।

একইসাথে পাঁচ বছর ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘জোরালো ভূমিকা’ চেয়েছেন তিনি।

করোনাভাইরাস মহামারীর কারণে গতবছর জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মত সাধারণ পরিষদের অধিবেশন বসে ভার্চুয়ালি। এ বছর সশরীরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে মিলিত হয়েছেন বিশ্ব নেতারা।

এই সঙ্কটকালে নিবেদিত সেবা ও আত্মত্যাগের জন্য সম্মুখসারির সকল যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা বলেন, “বহুপাক্ষিকতাবাদ ও জাতিসংঘ ব্যবস্থার দৃঢ় সমর্থক হিসেবে বাংলাদেশ এই সঙ্কটকালে জাতিসংঘকে আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখে। সব ধরনের মতভেদ ভুলে গিয়ে আমাদের অবশ্যই ‘অভিন্ন মানবজাতি’ হিসেবে মাথা তুলে দাঁড়াতে হবে; সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য আবারও এক সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, অনাদিকাল হতে মানবজাতি প্রাকৃতিক দুর্যোগ, মহামারী এবং মানবসৃষ্ট নানা সংঘাত ও দুর্যোগ মোকাবিলা করে আসছে। এরপরও বুকে আশা এবং আত্মবিশ্বাস নিয়ে মানবজাতি এসব ‘পাহাড়সম সমস্যা’ অতিক্রম করে টিকে রয়েছে।

শেখ হাসিনার ভাষায়, এবারের মহামারী তেমনই একটি সঙ্কট যেখানে বহু মানুষের টিকে থাকার অনুপ্রেরণামূলক এবং উদারতার উদাহরণ সৃষ্টি হয়েছে।

কিন্তু আবার জরুরি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর বৈশ্বিক উদ্যোগের ঘাটতির বিষয়টিও এ মহামারী সামনে নিয়ে এসেছে, যা বৈশ্বিক সংহতি ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেছে।

“সর্বজনীন বিষয়গুলোতে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। নতুন নতুন অংশীদারিত্ব ও সমস্যা সমাধানের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থের উর্ধ্বে উঠে বিভিন্ন অঞ্চলের সদস্য দেশগুলো এই জাতিসংঘের মঞ্চ থেকেই তা শুরু করতে পারে। তবেই আমরা সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উত্তরণের লক্ষ্যে একটি অর্থবহ সহযোগিতা অর্জন করতে পারব।”

একাত্তর/এসএ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর