শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমীতে আবির্ভূত হয়েছিলেন মহাবতার শ্রীকৃষ্ণ।

এই পরম পবিত্র দিনটি উপলক্ষে সারাদেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভাববিহ্বল হয়ে জন্মাষ্টমী উদযাপন করবেন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে, যদিও দিনকে সাপ্তাহিক বন্ধের দিন পড়ে গেছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

ভগবান শ্রীকৃষ্ণের শুভ আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গ্রহণ করেছে বিস্তারিত কর্মসূচি।

মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ দিয়ে দিনের সূচনা হবে, যা পরিচালনা করবেন চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন।

এরপর বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে বের হবে বর্ণাঢ্য ও ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

ঐতিহাসিক এই শোভাযাত্রার উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। রাতে অনুষ্ঠিত হবে বিশেষ শ্রীকৃষ্ণ পূজা।

অন্যদিকে ইসকন বাংলাদেশ ৩-৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সার্বজনীন উৎসব কর্মসূচির আয়োজন করেছে। তাদের আয়োজনে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নাটক কীর্তন মেলা। ভক্তি ও আনন্দমুখর এই পরিবেশের মধ্য দিয়ে দেশের সর্বত্র শাঁখ, ঘণ্টার ধ্বনি এবং প্রার্থনায় মুখরিত হয়ে উঠবে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

একাত্তর/এআরএস
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
এই দেশ সবার উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম, জাতি ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর