আওয়ামী লীগ ও ইন্টেরিমের মেগা প্রকল্পের ব্যয় খতিয়ে দেখবো: ডা. তাহের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন (ইন্টেরিম) সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয়ও গভীরভাবে খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বর্তমান সরকারের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার পর তাদের গৃহীত প্রকল্পগুলোকেও এই অডিটের আওতায় আনা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

কমিটির প্রথমদিনের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে ড. তাহের জানান, সূচনালগ্নেই ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ সম্পর্কিত একটি প্রকল্পের অডিট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির সংক্রান্ত অন্তত আটটি স্পষ্ট অডিট আপত্তি উত্থাপিত হয়। এসব অনিয়ম ও অনিয়মের মাত্রা বিস্তারিত তদন্তে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ ও প্রতিবেদনের ওপর ভিত্তি করেই প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

দুর্নীতি প্রতিরোধে এই কমিটির ভূমিকা প্রসঙ্গে সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অপচয় রোধ করাই আমাদের মূল লক্ষ্য। এই সংসদীয় কমিটির কার্যকর নজরদারির মাধ্যমে দেশে দুর্নীতির লাগাম অনেকটাই টেনে ধরা সম্ভব হবে।

একাত্তর/এসি
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী তিন...
বিশ্ব রাজনীতি আর অর্থনীতির আকাশে এক ঘনীভূত কালো মেঘের বার্তা নিয়ে হাজির হয়েছেন চায়নিজ-কানাডিয়ান অধ্যাপক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়েকিন। ইন্টারনেটে যিনি 'চীনের নস্ট্রাডামাস’ নামে ব্যাপকভাবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর