জাতিসংঘের এপিসিআইসিটি গভর্নিং কাউন্সিলের নেতৃত্বে বাংলাদেশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) আঞ্চলিক প্রতিষ্ঠান ‘এশিয়ান অ্যান্ড প্যাসিফিক ট্রেনিং সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট'-এর (এপিসিআইসিটি) গভর্নিং কাউন্সিলের চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

গত তিন সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে আয়োজিত গভর্নিং কাউন্সিলের ২১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার উদ্দিন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং ‘এসপায়ার টু ইনোভেট’ (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডিজিটাল রূপান্তর, জনসেবায় উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব পেলো দেশ। ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নির্বাচিত ৯টি সদস্যদেশের কাউন্সিলে বাংলাদেশ ছাড়াও রয়েছে কম্বোডিয়া, ভারত, কাজাখস্তান, ফিলিপাইন, রাশিয়া, থাইল্যান্ড, উজবেকিস্তান ও স্বাগতিক দক্ষিণ কোরিয়া। এপিসিআইসিটির নিয়ম অনুযায়ী পরবর্তী অধিবেশন পর্যন্ত বাংলাদেশ সভাপতির দায়িত্ব পালন করবে।

নবাগত চেয়ার মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, এই নির্বাচন বাংলাদেশের জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বের। জনসেবায় উদ্ভাবন, উপাত্তনির্ভর সিদ্ধান্ত গ্রহণ ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অভিজ্ঞতা সদস্যদেশগুলোর সঙ্গে ভাগ করে নিয়ে কারিগরি সহযোগিতাকে ফলপ্রসূ করাই হবে আমাদের মূল অগ্রাধিকার।

ব্যাংককে অনুষ্ঠিত এসক্যাপের অন্য উচ্চপর্যায়ের পর পর তিনটি বৈঠকেও বাংলাদেশ প্রতিনিধিত্ব করে। এর মধ্যে এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপারহাইওয়ে (এপিআইএস) কর্মপরিকল্পনা ২০২৭-২০৩০ বাস্তবায়নে গঠিত ‘ডিজিটাল উপাত্ত’ বিষয়ক কার্যদলের ভাইস চেয়ার হিসেবেও বাংলাদেশ দায়িত্ব পালন করছে।

নারী উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে এপিসিআইসিটির সঙ্গে বাংলাদেশ যৌথভাবে ‘উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ (WIFI) এবং এর হালনাগাদ সংস্করণ ‘WIFI DX’ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন এই শীর্ষ পদের মাধ্যমে বাংলাদেশের অভিজ্ঞতা ও সক্ষমতা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার নতুন সুযোগ উন্মোচিত হলো।

একাত্তর/এসি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন (ইন্টেরিম) সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয়ও গভীরভাবে খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের জ্বালানি কেন্দ্র ও প্রধান শহরগুলোতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭৩ জন আহত...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর