হাফেজদের আন্তর্জাতিক পুরস্কার জয় পুরো দেশের গৌরব: প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।

বিজয়ী হাফেজ ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সবসময় সেই অর্জনের সঠিক মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।

বাংলাদেশি তরুণদের এই সাফল্যকে পুরো জাতির গৌরব হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিজয়ী হাফেজদের এই সাফল্য বাংলাদেশের সব মুসলমানের অর্জনের প্রতীক। মেধাবীদের সঠিক উৎসাহ ও মূল্যায়ন করা সম্ভব হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম এবং সমগ্র দেশ পাবে। দেশ ও দেশের মানুষ এর মাধ্যমে নানাভাবে উপকৃত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুরস্কার বিজয়ী হাফেজদের স্ব-স্ব মাদ্রাসার শিক্ষকেরা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

গেলো আগস্ট মাসে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের একাধিক হাফেজ বিভিন্ন ক্যাটাগরিতে গৌরবজনক স্থান অর্জন করেন।

একাত্তর/এসি
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।  
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তার প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর