জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর পূর্ণ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী  করেছেন।   

ফ্লাইটটির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর রাত আটটায় দুবাইয়ে যাত্রাবিরতি করবে। সেখান থেকে রাত দুইটায় যাত্রা করে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল আটটা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।   

সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। ২৪ সেপ্টেম্বরের এই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সঙ্কট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন বিশ্ব ইস্যুতে বাংলাদেশের সুস্পষ্ট অবস্থান ও অগ্রাধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেন।   

ভাষণে তিনি সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বৈশ্বিক মানবতা প্রতিষ্ঠায় সমর্থনের আহবান জানান। এছাড়া দেশের অভ্যন্তরীণ সংস্কারে সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ (থ্রি-আর) কৌশলের কথা ঘোষণা করেন তিনি।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এমের এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট আলোচনা অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক উন্নয়ন ও বিশ্ব রাজনীতির অংশ হিসেবে তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ এবং নিউইয়র্কের ওয়াল স্ট্রিটের অর্থনৈতিক প্রতিনিধিদের সঙ্গেও উচ্চপর্যায়ের আলোচনা সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রীর এই পাঁচ দিনের সফরে কূটনৈতিক সাফল্যের পাশাপাশি বেশ কয়েকটি বড়ো ধরনের অর্থনৈতিক ও সামাজিক কৌশলভিত্তিক নীতিগত সিদ্ধান্ত উঠে আসে। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়, যা বহর সম্প্রসারণে বড়ো ভূমিকা রাখবে। জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে তিনি বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়নের জোরালো আহ্বান জানান। পাশাপাশি ‘সুস্থ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা করেন। সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা, জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ বৈঠক এবং অন্যান্য আন্তর্জাতিক দাতাসংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একাধিক কৌশলগত ফোরামে সক্রিয়ভাবে অংশ নেন।

একাত্তর/এসি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
পুলিশ বাহিনীতে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কিংবা অপশক্তিকে মদদ দিলে তার বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ফ্যাসিবাদের...
গণমাধ্যমের সঙ্গে সংঘাতের পথ কোনো গণতান্ত্রিক সরকারের হতে পারে না মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, মিডিয়ার সঙ্গে বিরোধ করে সরকারের কোনো...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর