ড্রোন থেকে এফ-১৫, ধ্বংস হয়েছে অ্যাপাচিও—ইয়েমেনের আকাশে বিপাকে সৌদি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ। উন্নত পশ্চিমা অস্ত্রে সজ্জিত সৌদি বাহিনীও হুথিদের পাল্টা আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে।

তেহরানভিত্তিক পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরব অন্তত ১৭টি সিএইচ-৪, ৯টি উইং লং-২, ৬টি কারায়েল, ৩টি সিকার-৪০০, একটি আকিনজি ও একটি এএমটি লুনা এক্স-২০০০ ড্রোন হারিয়েছে।

এদিকে যুদ্ধবিমানের মধ্যে চারটি টর্নেডো, চারটি এফ-১৫ ও একটি টাইফুন ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছে।

এছাড়া হেলিকপ্টারের মধ্যে রয়েছে ১১টি অ্যাপাচি, একটি ব্ল্যাক হক ও একটি এসএ-৩৬৫। এসব ক্ষয়ক্ষতির কিছু দুর্ঘটনা ও কারিগরি ত্রুটির কারণেও হয়েছে।

ইয়েমেনের জওফ, বাইদা ও তাইজ এলাকায় সৌদি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাকে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতার ইঙ্গিত হিসেবে তুলে ধরা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় চারটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাকেও সৌদি আকাশ অভিযানের দুর্বলতার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, সৌদি বিমানবাহিনীর অন্যতম প্রধান যুদ্ধবিমান এফ-১৫-এর চারটি হারানো বড় সামরিক ও প্রতীকী ক্ষতি। একইভাবে ১১টি অ্যাপাচি হেলিকপ্টার হারানোও গুরুত্বপূর্ণ। প্রতিটি অ্যাপাচির আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ ডলার হিসেবে ধরলে শুধু এসব হেলিকপ্টারেই ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি ডলার।

ইয়েমেন যুদ্ধ সৌদি অর্থনীতিতেও বড় চাপ তৈরি করেছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। গত বছর দেশটি সামরিক খাতে ৮৩ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে। একই সময়ে সৌদি অপরিশোধিত তেল উৎপাদন ২৩ শতাংশ কমেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট কয়েক সপ্তাহের মধ্যে ইয়েমেনের আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিল। কিন্তু প্রায় ১১ বছর পরও সংঘাতের স্থায়ী সমাধান হয়নি।

পার্সটুডের বিশ্লেষণ অনুযায়ী, ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের এই ক্ষয়ক্ষতি দেখিয়েছে, অত্যাধুনিক প্রচলিত সামরিক শক্তিও অসম যুদ্ধ, স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও নতুন যুদ্ধকৌশলের মুখে উল্লেখযোগ্য ক্ষতির শিকার হতে পারে। দীর্ঘস্থায়ী এই ক্ষয়ক্ষতি যুদ্ধের রাজনৈতিক সমাধান ও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকেও সামনে এনেছে।

আরবিএস
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের জরুরি আকুতি সত্ত্বেও শেষ মুহূর্তে ইয়েমেনে নির্ধারিত বিমান হামলা নাটকীয়ভাবে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর