এসআরবির প্রধান ফারুক আহমেদ, জিএমপির আশিক সাঈদ

পুলিশ প্রশাসনে বড় রদবদল

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)-এর প্রধানসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তার দায়িত্বে এই রদবদলের নির্দেশ জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবি’র প্রধান অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে; তাঁকে এসআরবি’র মহাপরিচালক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।


অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করে রাজারবাগস্থ পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে। তাঁর স্থানে শিল্পাঞ্চল পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার।

জিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদকে। অন্যদিকে, রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি


চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ব্যাপক রদবদলের ধারাবাহিকতায় মার্চ মাসে তৎকালীন র‍্যাবের মহাপরিচালক হিসেবে আহসান হাবীব পলাশকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই বাহিনীর নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) হিসেবে নতুন পথচলা শুরু করে সংস্থাটি।

আইনশৃঙ্খলা রক্ষায় গতিশীলতা আনতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই শীর্ষ রদবদল আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

একাত্তর/এআরএস
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
জনস্বার্থে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি...
অতিরিক্ত পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। শনিবার, পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর