বিশৃঙ্খলা চালাচ্ছে বহিরাগত ও মাফিয়া চক্র: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

দেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়; বরং সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬’-এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান, বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবিদাওয়া নেই, তা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে বিশৃঙ্খলা তৈরি করছে। এসব অনাকাঙ্ক্ষিত হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সাধারণ কোনো শ্রমিক যুক্ত নেই, বরং শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি এসব পরিচালনা করছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, অতীতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ রাজনৈতিক এজেন্ডা এর পেছনে কাজ করছে। পাশাপাশি মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি দেশকে অস্থিতিশীল করতে পাশের দেশ থেকে পরিচালিত চক্রান্ত বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সরকার এসব রাষ্ট্রবিরোধী সহিংসতা কঠোর হস্তে দমনের নির্দেশনা দিয়েছে।

শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর বিষয়ে মন্ত্রী বলেন, প্রতি তিন বছর পরপর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের যে প্রধান দাবি ছিল, তা বাস্তবায়নে সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর প্রথম সভাও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মূল্যস্ফীতি ও সাধারণ জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে আগামী ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে এই বোর্ড। প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমবান্ধব উল্লেখ করে তিনি জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখা বর্তমান সরকারের মূল অগ্রাধিকার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা কোনো অবস্থাতেই ‘প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ’ না করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারা চরম সংযম প্রদর্শন করেছেন। তবে এই সুযোগে কোনো মাফিয়া ও অপরাধী চক্রকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রী সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার উদাত্ত আহ্বান জানান, যাতে দেশের শিল্প উৎপাদন ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকে।

একাত্তর/এআরএস
আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা একদিকে যেমন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে, তেমনি জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতেও অপরিহার্য ভূমিকা পালন করে। বর্তমান বৈশ্বিক...
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ যাতায়াত সহজ করতে সরকার কার্যকর অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও নৈরাজ্যের মধ্যেই পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ...
চলমান পোশাকশ্রমিক আন্দোলনে শ্রমিক পরিচয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ছদ্মবেশে অংশ নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর