হামের টিকাকাণ্ড: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

হামের টিকা ক্রয় ও বিতরণে অযথা বিলম্ব, নানা অনিয়ম এবং প্রশাসনিক চরম ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়েছে, তার দায়-দায়িত্ব নির্ধারণে অন্তর্বর্তী সরকারের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬) ভূমিকা খতিয়ে দেখতে তিন সদস্যের এক উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামুন রহমানকে সভাপতি করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিশনের অন্য দুজন সদস্য হলেন- বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মইনুল ইসলাম।

কমিশনের জন্য তিনটি সুনির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথমত, হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম ও প্রশাসনিক গাফিলতির মূল কারণগুলো অনুসন্ধান করা এবং এর নেপথ্যে থাকা দায়-দায়িত্ব চিহ্নিত করা। দ্বিতীয়ত, ভবিষ্যতে যেন স্বাস্থ্য খাতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিশৃঙ্খলা না ঘটে, তা প্রতিরোধে করণীয় বিষয়ে স্পষ্ট সুপারিশ প্রদান করা। এবং তৃতীয়ত, জনস্বাস্থ্য সুরক্ষায় বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অন্য যে কোনো প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।

তদন্ত কাজ পরিচালনার স্বার্থে এই কমিশনকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। কমিশন প্রয়োজনে বাংলাদেশের যে কোনো স্থানে সরজমিন পরিদর্শন করতে পারবে এবং যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করার একচ্ছত্র এখতিয়ার রাখবে।

প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে আইন অনুযায়ী তদন্ত কাজ শেষ করে সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।

এই তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তাসহ যাবতীয় প্রশাসনিক ও অর্থসংক্রান্ত সহায়তা দেবে স্বাস্থ্য সেবা বিভাগ। পাশাপাশি কমিশনের কাজের সুবিধার্থে স্বাস্থ্য সেবা বিভাগ বা এর অধীনস্থ দপ্তরগুলো থেকে প্রয়োজনীয়সংখ্যক জনবলও প্রেষণে বা দায়িত্বে নিযুক্ত করা হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশে হাম ও হামের উপসর্গে শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৬৯ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ১৬৪ জন। এছাড়া, দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা  ২৪ হাজার ১৫০ জনে।

একাত্তর/এআরএস
২০২৪-২৫ সালে আগের সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। 
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় কেন অনুসন্ধান কমিটি গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর