হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় হাইকোর্টের দুই রুল

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:০৪ পিএম

হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় কেন অনুসন্ধান কমিশন গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত। 

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

এক রিটে হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন কেন গঠন করা হবে না এবং অপরটিতে মারা যাওয়া শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব। 

মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে এ বিষয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, ইতিমধ্যেই হামের প্রাদুর্ভাব রোধে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার। 

অ্যাটর্নি জেনারেল বলেন, এই আদালতের আদেশগুলো হাম নিয়ন্ত্রণে সরকারের নেয়া সিদ্ধান্তের পরিপূরক হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যে সরকার ৬০০ কোটি টাকা ব্যয়ে হামের টিকা সংগ্রহ করেছে এবং টিকাদান কর্মসূচি চলছে দেশব্যাপী। 

হামের প্রাদুর্ভাব ৯৫ শতাংশ রোধ করা গেছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আরবিএস
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।
গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মামলা নিষ্পত্তিতে এক অভূতপূর্ব গতি লক্ষ্য করা গেছে। এই সময়ে ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা বিগত টানা পাঁচ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর