শোভাযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে হাঁটলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও ঐতিহাসিক সার্বভৌমত্ব র‍্যালি বা শোভাযাত্রা। দীর্ঘ ২০ বছর পর সম্পূর্ণ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে এই দিবসটি পালন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার বিকেল ৩টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালির উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পায়ে হেঁটে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিছিলে অংশ নেন এবং নেতৃত্ব দেন।


প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উল্লাস দেখা যায়। পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। নেতাকর্মীদের হাতে ছিল লাল-সবুজ জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসংবলিত নানা প্ল্যাকার্ড।

এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর আকাশ-বাতাস। ঐতিহাসিক এই র‍্যালিতে সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।


এছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিট থেকে আসা হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন।

দীর্ঘ দুই দশক ধরে ফ্যাসিবাদী শাসনামলে এই দিনটি নিয়ে নানা অপপ্রচার ও ইতিহাস বিকৃতির অভিযোগ রয়েছে। নতুন প্রজন্ম ৭ নভেম্বরের প্রকৃত ঘটনা, এর প্রভাব ও ঐতিহাসিক গুরুত্ব থেকে অন্ধকারে ছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই ঐতিহাসিক দিনের সঠিক ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একাত্তর/এআরএস
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হবার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে...
গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, অবসরকালীন আনুতোষিক প্রদান, থানায় যাতায়াত ভাতা বৃদ্ধি ও মোবাইল ভাতা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই সিদ্ধান্তগুলো ঐতিহাসিক সাত...
একাত্তরের যুদ্ধ ছিলো স্বাধীনতা অর্জনের, চব্বিশ স্বাধীনতা রক্ষার এবং সাত নভেম্বর ছিল ভবিষ্যতের পথরেখা নির্ণয়ের দিন। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত...
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান ও বিপ্লবের স্মরণে দেশজুড়ে...
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হবার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে...
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম...
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই বিভীষিকা ঘটে। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী অথবা...
আওয়ামী লীগের বিগত আমলের অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে পুনর্বাসিত করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর