সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শুরু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:২৮ পিএম

সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও অবকাশের কারণে রোববার, ১৯ ডিসেম্বর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিস্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১১ টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: জেল থেকেই ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থী

এছাড়াও আপিল বিভাগ চেম্বার কোর্ট পরিচালনার জন্য বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ বিষয়ে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে বিস্তাারিত প্রকাশ করা হয়েছে। 

৩১ ডিসেম্বর শুক্রবার ও ১ জানুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ২ জানুয়ারি থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।


একাত্তর/টিএ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর