ঢাবি শিক্ষার্থীর মৃত্যুতে স্বামীর ফের দুই দিনের রিমান্ড

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় বনানী থানায় করা হত্যা মামলায় স্বামী ইফতেখার আবেদীনের ফের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার সাব-ইন্সপেক্টর সালাউদ্দিন মোল্লা তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

এসময় রাষ্ট্রপক্ষে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউর মো. শামসুর রহমান রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আসামির পক্ষে অ্যাড. জিল্লুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইফতেখারের ফের দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে, গত ১৫ ডিসেম্বর এ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু: স্বামীসহ তিনজনের নামে মামলা

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর বিকেল চারটার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান মেঘলা। মৃত মেঘলার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা যায়।

এ ঘটনাকে মৃতের পরিবার হত্যা বলে দাবি করলেও স্বামী ও শ্বশুরবাড়ি দাবি করে তিনি আত্মহত্যা করেছেন।

পরে একইদিন মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে আটক করা হয়।

বানানী থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানান, এ ঘটনায় স্বামী ইফতেখারকে আটক করে করা হয়েছে। সুরতহাল রিপোর্টে লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মেঘলার স্বামী কানাড প্রবাসী ইফতেখার গত ১১ ডিসেম্বর দেশে ফিরেছিলেন।


একাত্তর/টিএ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর