রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৯:৫৩ এএম

রাজধানীর জুরাইন এলাকায় নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেন থেকে পড়ে মো. আলামিন (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু  হয়েছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে। নিহত আলামিন স্থানীয় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রেখে বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবিহিত করা হয়েছে। 

উদ্ধারকারী মৃতের বন্ধু জোবায়ের বলেন, তারা দুই বন্ধু জুরাইন রেলগেটের অদূরে শ্যামপুর বড়ুইতলা এলাকায় দাড়িয়ে ছিলেন। সে সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন হালকা থেমে কিছুক্ষণের মধ্যে আবার ছেড়ে দেয়।  

জোবায়ের বলেন, তিনি সে সময়ে বাদাম কিনছিলেন। তারও ট্রেনে ওঠার কথা ছিল, তবে আলামিন উঠতে গিয়ে ধীরগতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। 

পরে তাকে গুরুতর আহত  অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হয়। 

তিনি আরও বলেন, তারা প্রায় সময় সেখান থেকে ট্রেনে করে নারায়ণগঞ্জের দিকে যেতেন, আবার ফিরে আসতেন। এভাবে প্রায়ই বেড়াতেন তারা।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রফিকুল ইসলাম লিটনের ছেলে আলামিন। তিনি শ্যামপুরের সবুজবাগ নামক স্থানে পরিবারের সাথে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। 

সংবাদ পেয়ে মৃতের মা লিপি আক্তার হাসপাতালে ছুটে আসেন।


একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
একটি নতুন চাকরির স্বপ্ন, বুকভরা আনন্দ আর প্রিয়জনদের কাছে ফেরার তীব্র আকুলতা- সবকিছুই মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
বর্তমান সরকার দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সাথে নিয়ে এক ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সরকার যখন সবাইকে সাথে নিয়ে...
আগামী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্ব এশিয়ার এই পরাশক্তির সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুদৃঢ় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই প্রধানমন্ত্রীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর