পুরান ঢাকার কেমিক্যাল সংশ্লিষ্টদের তালিকা তলব হাইকোর্টের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৫ পিএম

রাজধানীর পুরান ঢাকার যে ভবনগুলোতে কেমিক্যাল গোডাউন, দোকান ও কারখানা আছে সরকারের কাছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে মুন্সীগঞ্জ, শ্যামপুর ও টঙ্গীতে স্থায়ী ও অস্থায়ী কেমিক্যাল পল্লীর অগ্রগতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এই তালিকা ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এসব নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক রিট আবেদনকারীর আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি জানান, ২০১৯ সালে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল গুদাম ও কারখানাগুলো পুরান ঢাকা থেকে স্থানান্তরের জন্য ঢাকার শ্যামপুর ও গাজীপুরের টঙ্গীতে ছয় একর করে জমি বরাদ্দ দেওয়া হয়। তবে, কেমিক্যাল পল্লী প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। 

আরও পড়ুন: পুলিশের মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

এদিকে চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আজ একটি রুলও জারি করেছেন আদালত। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা ব্যাখ্যা করতেও বলা হয়েছে।


একাত্তর এসি

পুরান ঢাকার বাসিন্দাদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের সুবিধার্থে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হলো সুফি ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই ফেস্ট চলে। দুপুরের পর থেকে দেশবিদেশের অসংখ্য মানুষ সুফি ফেস্টে...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর