সুফি উৎসবে মুখর ঐতিহাসিক আহসান মঞ্জিল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৪ পিএম

পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হলো সুফি ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই ফেস্ট চলে। দুপুরের পর থেকে দেশবিদেশের অসংখ্য মানুষ সুফি ফেস্টে অংশ নেন।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফেস্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরের পর থেকে পুথি পাঠ, মুর্শিদি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি ইত্যাদি লোকসংগীত উপভোগ করেন ফেস্টে আগত দর্শকরা।

সন্ধ্যার পর নাফস, কারার ও মাইজভাণ্ডারীর কালু বালা সুফি ব্যান্ডের কাওয়ালি ও মুর্শীদি পারফরম্যান্স, দ্যা সার্কেল ট্রুপ’র সুফি রাক্স (রুমি ড্যান্স) ও সুফি হাদরা পারফরম্যান্সগুলো আকর্ষণ করে দর্শনার্থীদের।

শাহবাজ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

সুফি ফেস্টের আয়োজক শেখ ফাহিম ফয়সাল বলেন, সুফি ধারা বাংলার প্রাচীন একটি ধারা। এই ধারাকে আধুনিকায়নের সঙ্গে মিশিয়ে আমরা নতুন রূপ দিতে চাই এবং তরুণদের কাছে সুফি ধারার বার্তাগুলো পৌঁছে দিতে চাই।

দিনব্যাপী অনুষ্ঠানে এদিন  আর্ট সেশন, মেডিটেশন সেশন, বাঁশি এবং ভায়োলিন সেশন, প্রশ্নোত্তর পর্ব, সুফি রাক্স ওয়ার্কশপ, সুফি হাদরা ওয়ার্কশপ উপভোগ করেছেন দর্শনার্থীরা।

ফেস্টের অন্যতম আকর্ষণ ছিলো বিচিত্র রকমের স্টল। বই, ঐতিহ্যবাহী ঢাকাই এবং নবাব বাড়ির খাবার, পোশাক, তৈজসপত্র, পারফিউম, ব্যাগ, উত্তরীয়, নানা ধরনের বাদ্যযন্ত্রসহ বিচিত্র ধরনের স্টলেও ছিলো দর্শনার্থীদের ভিড়।

একাত্তর/আরএ
পুরান ঢাকার বাসিন্দাদের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের সুবিধার্থে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল আনুমানিক দশটায় খবর পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার...
প্রথম রমজানেই রাজধানীর পুরান ঢাকায় জমে উঠেছে ইফতার বাজার। বরাবরের মতো এবারও দেখা গেছে বাহারি ইফতারের আয়োজন। তবে, এবার ইফতার পণ্য ও সামাগ্রীর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতারাও জানালেন,...
পুরান ঢাকার বেশিরভাগ বাড়িই আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মিশ্র ভবন। উপরে বসবাস করেন বাসিন্দারা। নিচেই ভারী যন্ত্রাংশের কারখানা। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের উদাসীনতার দিকে আঙুল...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর