সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৪ পিএম

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদ্‌ঘাটনে দেরি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকার বসে নেই, তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে বলেও জানান তিনি। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা মন্ত্রীকে এই হত্যার বিচার দাবিতে স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী এমন মন্তব্য করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা স্বীকার করছি, যথেষ্ট দেরি হয়েছে। অনেক কিছু নিয়ে চেষ্টা করছি। কিন্তু ফাইনাল রেজাল্টে আসতে পারিনি। 

তিনি আরও বলেন, আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছেন। র‌্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা আশা করি, খুব দ্রুত কি ঘটেছিল, কে কে দায়ি ছিল–এগুলো আমরা বের করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, এটা আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমি দ্রুত গিয়েছিলাম। আমিও মনে করি, এটা যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করব যাতে অবিলম্বে এটার একটা ব্যবস্থা নিতে পারি।

আরও পড়ুন: জায়েদ-নিপুনের পদ নিয়ে সোমবার শুনানি

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ১০ বছরেও এ মামলার তদন্ত শেষ হয়নি। ৮৫ বার সময় নিয়েও তদন্তকারীরা আদালতে প্রতিবেদন দিতে পারেননি। এ পর্যন্ত ৮৬ বারের জন্য সময় চেয়েছেন।

সবশেষ গত ২৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা র‌্যাবের অ্যাডিশনাল এসপি খন্দকার শফিকুল আলমের আবেদনে আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন জমার নতুন তারিখ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত।


একাত্তর/আরবিএস  

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর