হৃদরোগে আক্রান্ত হয়ে এসপি দেওয়ান লালনের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৯:৩৬ পিএম

ট্যুরিস্ট পুলিশে কর্মরত পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

সকালে ঢাকার ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করা হলে দুপুরের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

পরে রাজারবাগ পুলিশ লাইনসের শিরু মিয়া মিলনায়তনে বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

গত ৬ জুন দেওয়ান লালন ট্যুরিস্ট পুলিশ সদরদপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়ার দায়িত্ব পান। এর আগে তিনি খুলনা ট্যুরিস্ট পুলিশের এসপি ছিলেন।

চাকরির পাশাপাশি পুলিশের এই কর্মকর্তা গীতিকার ও লেখক হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। করোনা মহামারির সময় পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে দেওয়ান লালনের ‘দুঃসময়ের হাল ধরা নাবিক মানবিক আর নির্ভীক-বাংলাদেশ পুলিশ’ শিরোনামের গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে বেশ জনপ্রিয়তা পায়।

পুলিশের এই কর্মকর্তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তার কাছ থেকেই দেশপ্রেমের আদর্শ ছোটবেলা থেকে বুকে ধারণ করেছেন। স্কুলজীবনে শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা ছিল লালন আহমেদের। তারপর লেখালেখির প্রতি আগ্রহ শুরু। তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে।

লালনের লেখা বইয়ের মধ্যে রয়েছে- বাবার চোখে মুক্তিযুদ্ধ, পুলিশের খেরোখাতা, সাধু সঙ্গে ডুবাও অঙ্গ, বেদনার বিবর্ণ বাকল, সারেং ছাড়া জাহাজ চলে, বিতং বনে বনবনিয়ে।

২০১৯ সালে প্রকাশিত ‘পাসওয়ার্ড’ গানটির জন্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে’ আধুনিক গান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে স্বীকৃতি পান দেওয়ান লালন।

বিসিএস পুলিশ ক্যাডারে ২৪তম ব্যাচের কর্মকর্তা দেওয়ান লালন মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

লালনের মৃত্যুতে আইজপি বেনজীর আহমেদ, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-বিপিএসএ’র সভাপতি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম  এবং সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. আসাদুজ্জামান শোক প্রকাশ করেছেন।

লালনের লাশ রাজারবাগ পুলিশ লাইনসের শিরু মিয়া মিলনায়তনে নেওয়ার পর পুলিশ প্রধান বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে এসবি প্রধান মনিরুল ইসলাম, টুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, ২৪তম বিসিএস ফোরাম, ২৪তম বিসিএস পুলিশ ব্যাচ, গীতিকবি সংঘের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নোবেল বিজয়ী ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অব্যাহত হয়রানি, হেনস্তা, অনলাইন অপপ্রচার এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা হুমকি ও টার্গেটেড আক্রমণের তীব্র...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর