সহজ ডটকমের জরিমানা হাইকোর্টে স্থগিত

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৫:৩০ পিএম

ট্রেনের টিকেটের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেয়। কিন্তু সেই আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সহজ ডটকমকে করা দুই লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও দিয়েছে হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে বাণিজ্য সচিব ও ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে। আর বিষয়টি ১৫ কার্যদিবস পর শুনানির জন্য রেখেছেন সর্বোচ্চ আদালত।

রোববার (৩১ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবির লিটনের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজিব উল আলম, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল।

এর আগে গত ২৬ জুলাই ওই জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে সহজ ডটকমের পক্ষে আইনজীবী কাজী এরশাদুল আলম এ রিট করেন।

গত সাত জুলাই রেলের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ছয় দফা দাবিতে হাতে শিকল বেঁধে কমলাপুর স্টেশনে অবস্থান নেন মহিউদ্দিন রনি। টানা ১৯ দিন ধরে আন্দোলন করেন এই ঢাবির শিক্ষার্থী। 

শুরুতে একা আন্দোলনে নামলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী তাতে অংশ নেন। তারা কমলাপুর স্টেশনে অবস্থান নিয়ে গান, কবিতা, পথনাটক ও দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানান। যা সারাদেশে আলোড়ন তোলে। এরপর এই আন্দোলনে সমর্থন দেন অনেকে। 

রনির অভিযোগের প্রেক্ষিতে গত ২০ জুলাই শুনানির আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহজের আইনজীবীও সেখানে ছিলেন।

আরও পড়ুন: হাইকোর্ট বিভাগে ১১ অতিরিক্ত বিচারপতি নিযুক্ত

অধিদপ্তরের মহাপরিচালক পরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায়’ সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী মহিউদ্দিন রনি পাবেন।

সবশেষ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন রনি।

অপরদিকে সহজ ডটকম রনির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেয়। তারা জানায়, গ্রাহকদের কোনো হয়রানি করে না তারা। এমনকি রনির অভিযোগের পর মাত্র দুই মিনিটের মধ্যে তারা ব্যবস্থা নিয়েছে।


একাত্তর/এসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর