ঢাকায় বেড়েছে এডিসের রাজত্ব, বাড়তে পারে ডেঙ্গুর উপদ্রব

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৮:৩৬ পিএম

রাজধানী ঢাকায় এবার এডিস মশার ঘনত্ব বেড়েছে। চলমান মশা জরিপের প্রাথমিক তথ্যে এমন চিত্রই উঠে এসেছে। ফলে এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার শঙ্কা রয়েছে। 

দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন, নগরবাসী নিজ নিজ বাড়ি এডিস মশামুক্ত রাখতে পারলেই কেবল ডেঙ্গু ঠেকানো সম্ভব। 

আগস্ট মাস থেকেই বাড়তে শুরু করে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন সারাদেশে ১০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা। 

আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাস ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময়। কারণ এই সময়েই সবচেয়ে বেশি বংশ বিস্তার করে এডিস মশা। 

তাই ডেঙ্গুবাহক এডিস মশার ঘনত্ব নির্ণয়ে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। শনিবার সকালে ডিএসসিসির ওয়ারি এলাকায় অভিযান চালান তারা। 

এ সময় একটি নির্মাণাধীন ভবন, আবাসিক বাড়ির আন্ডারগ্রাউন্ড ও রেস্তোরাঁয় জমে থাকা পানির মধ্যে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

লার্ভার এমন উপস্থিতি ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। তারা বলছেন, চলমান জরিপে এডিসের যে ঘনত্ব মিলছে তাতে এ মাস ও আসছে সেপ্টেম্বর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

image


স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, এ জরিপ থেকে আমরা বিভিন্ন এলাকা থেকে মশার উপস্থিতি, ঘনত্ব, বিভিন্ন ধরনের পাত্রে তাদের উপস্থিতি এবং মশার যে প্রজাতি আছে, সেগুলোকে শনাক্ত করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এটি চলমান প্রক্রিয়া। যদি ভালোভাবে জীবনযাপন করতে চাই, আমরা যদি পরবর্তী প্রজন্মকে নিরাপদ রাখতে চাই, তবে সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, বছরের অন্য সময়ের তুলনায় এডিসের লার্ভার উপস্থিতি বেশি পাওয়া যাচ্ছে।

তাই আগস্ট ও সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু মশার উপদ্রব থাকবে। এরপর এডিস মশার প্রভাব কিছুটা কমে আসে।

ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হয়েছে সেটা আমাদের জন্য ভালো উল্লেখ করে নাজমুল ইসলাম বলেন, এতে করে বেশি রোগীদের শনাক্তের মাধ্যমে আমরা চিকিৎসা দিতে পারছি। 

আরও পড়ুন: ডিম কারসাজিতে জড়িত সাভার তিন ব্যবসায়ীকে জরিমানা

এছাড়া যারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ পাড়া মহল্লার ফার্মেসি থেকে কিনে খাচ্ছেন সেটা রোগীর জন্য বিপদজনক।

সেপ্টেম্বর পর্যন্ত অভিযান জোরদার করে এডিস মশা নিয়ন্ত্রণে রাখার পরামর্শও দিয়েছেন এই বিশেষজ্ঞ। সেই সঙ্গে নিজ নিজ বাসা পরিষ্কার রাখতে নগরবাসীর সহায়তাও চেয়েছেন তিনি।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর