একাত্তরে সংবাদে জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসার ব্যবস্থা

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৭:০৯ পিএম

একাত্তর টেলিভিশনের অনলাইন পোর্টাল একাত্তর ডট টিভিতে প্রকাশিত সংবাদ দেখে সাভারে শরীর জোড়া নিয়ে জন্ম নেওয়া দুই যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এক সুহৃদ। তিনি সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি শিশু দুইটির আলাদা করার জন্য সব ধরনের চিকিৎসার ব্যয় বহন করার ঘোষণা দিয়ে ব্যবস্থা গ্রহণ করেন। একই সঙ্গে সাভার উপজেলা পরিষদকে সব ধরনের সহযোগিতা করার জন্য নির্দেশনাও দিয়েছেন তিনি।

গত ১৩ মাস আগে সাভারের পলাশবাড়ি এলাকায় সেলিম ও সীমা নামের এক দম্পতি ঘরে জন্ম নেয় জোড়া লাগানো যমজ দুই শিশু। 

ওই দম্পতি জানান, গত কয়েক মাস যাবত তারা বিভিন্ন জায়গায় সাহায্যের আবেদন করে কোথাও থেকে সাড়া পাননি। কিন্তু উপজেলা চেয়ারম্যান তাদের এই বিপদাপন্ন অবস্থা দেখে কোনো সময় ব্যয় না করে বাচ্চাদের সকল চিকিৎসার ব্যয় বহন করার ব্যবস্থা গ্রহণ করেন।

image


উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, ‘মানুষ মানুষের জন্য’- এই উক্তিটি মাথায় রেখে সবসময় বিপদাপন্ন ও অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই শিশুদের চিকিৎসার ব্যয়ের দায়িত্ব নিয়ে আমি শুধু চেয়ারম্যানের দায়িত্ব নয় বরং একজন মানুষ হিসেবে শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করার একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি।

আরও পড়ুন: এখন ঢাকাতেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশন

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর একাত্তর টেলিভিশনের অনলাইন একাত্তর ডট টিভিতে ‘যমজ শিশুর অপারেশনের টাকা সংগ্রহে রাস্তায় এক দম্পতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদন দেখে এগিয়ে আসেন এই সুহৃদ।


একাত্তর/এসি 


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর