সুপ্রিম কোর্ট বারে ১০ হাজার আইনজীবীর ভোজের আয়োজন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৪ পিএম

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের ঐতিহ্য হিসেবে প্রতি বছরের মতো এবারও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ভোজ হচ্ছে। 

সুপ্রিম আইনজীবী সমিতি (সুপ্রিমকোর্ট বার) এ ভোজ আয়োজন করে। এতে দাওয়াত পেয়েছেন ১০ হাজার আইনজীবী। পাশাপাশি প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্টের বর্তমান ও সাবেক বিচারপতিগনও আমন্ত্রিত হয়ে ভোজে অংশ নেন। অনুষ্ঠানে বার্ষিক ভোজ ছাড়াও সাংস্কৃতিক সন্ধ্যা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এবারের অনুষ্ঠানে আইনজীবীদের জন্য বিনোদনে সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট আব্দুন নুর দুলাল।

আরও পড়ুন: শিক্ষাঙ্গনে ভর্তিতে বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা যাবে না

তিনি জানান, দাওয়াতপত্র দিয়ে ১০ হাজার আইনজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বার সম্পাদক আব্দুন নুর দুলাল বলেন, দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। পাশাপাশি মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সুপ্রিমকোর্ট বারের সদস্য, সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ভোজে অংশ নেবেন।


একাত্তর/আরবিএস 

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদারের বাবা শাহজাহান হাওলাদার (৮৫) আর নেই। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর