কর্মক্ষেত্রে নারীদের জন্য আলাদা নামাজের স্থান চেয়ে নোটিশ

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৫:৪০ পিএম

সারাদেশের সকল প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা নামাজের স্থান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বৃহস্পতিবার সংশ্লিষ্টদের এই লিগ্যাল নোটিশ পাঠান। মুক্তিযোদ্ধার সন্তান ও ঢাকার বাসিন্দা শবনম ভূঁইয়ার পক্ষে রেজিষ্ট্রার্ড ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সারাদেশের মসজিদ, ঈদগাহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আদালত অঙ্গন, পাবলিক প্লেস, পর্যটন কেন্দ্র, বিপণী বিতান, বিমান বন্দর, স্থল ও নদীবন্দর, রেলওয়ে ষ্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারীদের জন্য পৃথক নামাজের স্থান নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

তিনি আরও জানান, মন্ত্রীপরিষদ ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং দেশের সকল ডিসিদের বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।


একাত্তর/আরবিএস  

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর