হাইকোর্টে জামিন পেলেন জেকেজির সাবরিনা

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৯:৫৭ পিএম

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিন হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে সাবরিনার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মাসুদ-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

এ বিষয়ে আইনজীবী মাসুদ-উল হক গণমাধ্যমকে বলেন, অন্যান্য মামলায় যেহেতু আগেই সাবরিনা জামিন পেয়েছেন আজ তাই প্রতারণার মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা রইলো না।

২০২২ সালের ১৯ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা ও সিইও আরিফুলসহ আটজনের ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত।

মামলার অপর ছয় আসামি হলেন —শফিকুল ইসলাম রোমিও, জেবুন্নেসা, আবু সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু, তানজিলা পাটোয়ারী ও বিপ্লব দাস।

অভিযোগপত্রে ডা. সাবরিনা ও আরিফুল হক চৌধুরীকে এই অসাধুচক্রের মূলহোতা বলে উল্লেখ করা হয়। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেন।

ভুয়া সনদ দেওয়া নিয়ে রাজধানীর কল্যাণপুরের এক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২২ জুন জেকেজি হেলথ কেয়ারের কর্মচারী হুমায়ুন ফকির হিমু ও তার স্ত্রী তানজিলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কম্পিউটার থেকে ৪৩ জনের নামে তৈরি করা করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ পাওয়া যায়। যাদের মধ্যে চারজন প্রবাসীর প্রতিবেদনও ছিল।

আরও পড়ুন: গরমে সব প্রাথমিকের ক্লাস বন্ধ

পরে তেজগাঁও থানায় একটি মামলা হলে আরিফুল ও সাবরিনাসহ আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে পরীক্ষার নামে অর্থ আত্মসাৎ, ভুয়া সনদ দিয়ে সংক্রামক রোগের ঝুঁকি তৈরি এবং সনদ জালিয়াতির অভিযোগ আনা হয়।


একাত্তর/আরএ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর