৯৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদনের সময়

আপডেট : ২২ জুন ২০২৩, ০৭:১৩ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৯ বারের মতো পিছিয়ে গেছে। 

আলোড়ন সৃষ্টিকারী এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল বৃহস্পতিবার। কিন্তু এদিনও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্তের দায়িত্বে থাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‌্যাব।

তদন্ত প্রতিবেদন না পেয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে আবার দিন ঠিক করেছেন। আগামী ৭ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। 

সাড়ে ১১ বছর আগে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাগর-রুনি দম্পতি। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। আর রুনি কাজ করতেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে। 

বছরের পর বছর গড়িয়ে গেলেও সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডের পরপরই আটজনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের রোমান। 

আসামিদের তালিকায় রয়েছেন রুনির বন্ধু তানভীর রহমান, বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

বিভিন্ন সময়ে মোট আটজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়, পরে দুজন জামিন পান।

আরও পড়ুন: প্রমাণ হয়েছে এই সরকারের অধীন সুষ্ঠু ভোট সম্ভব: শেখ হাসিনা

আলোচিত হত্যাকাণ্ডটি তদন্ত করতে প্রথমে দায়িত্ব দেয়া হয়েছিল শেরেবাংলা নগর থানা পুলিশকে। কয়েকদিন পরে তদন্তের ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। 

হত্যা রহস্যের কিনারা করতে পুলিশ ব্যর্থ হওয়ায় ঘটনার দুই মাস পর উচ্চ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব যায় র‌্যাবের কাছে। 


একাত্তর/আরবি 

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
এ নিয়ে ১১১ বার এই তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পেছানো হলো। আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর