টিভি ও সোশ্যাল মিডিয়ায় জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:১৮ পিএম

টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিকাশ, নগদ, উপায় ও রকেটসহ দেশের মোবাইলে অর্থ স্থানান্তর সেবার মাধ্যমে অনলাইন জুয়ার লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংককেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেদার প্রচার চালানো হচ্ছে অনলাইন জুয়ার। এর মধ্যেই মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী হাইকোর্ট বেঞ্চ এ আদেশে দেন।

এর আগে ২০২২ সালের ১৮ ডিসেম্বর একই বেঞ্চ বিভিন্ন খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। 

গত বছরের ১১ ডিসেম্বর খেলা চলাকালে অনলাইন প্লাটফর্মে ইন্টারনেট ভিত্তিক জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।


একাত্তর/আরবি 

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
মোবাইল আর্থিক সেবা নগদে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর