শ্রম আইনের মামলায় ইউনুসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের নির্দেশ

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা সাক্ষ্য গ্রহণের এ নির্দেশ দেন।

মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনুসের আবেদন হাইকোর্টে বিবেচনাধীন থাকায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেছিলেন। তবে, সে আবেদনে সাড়া দেয়নি আদালত।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদি হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় একাধিকবার আদালতে হাজির হন ড. ইউনুস। সবশেষ ৬ জুন মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন আদালত।

বাদি পক্ষের আইনজীবী খুরশিদ আলম খান জানান, শ্রম আদালতে যে মামলা সাক্ষ্যগ্রহণের জন্য দীর্ঘায়িত হচ্ছে, হাইকোর্টের যদি সে মামলায় কোনো স্থগিতাদেশ না থাকে, তাহলে সাক্ষ্যগ্রহণ শুরু করতে কোনো আইনি বাধা নেই।

অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ড.ইউনুসের একটি আবেদন হাইকোর্টে বিচারাধীন এই যুক্তিতে সময়ের আবেদন করেছিলেন ড. ইউনুসের আইনজীবী। আদালতে সেই আবেদনে সাড়া দেয়নি।

ড. ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, কোনো বিষয়ের ওপর যখন উচ্চ আদালতে কোনোকিছু চলমান থাকে, তখন নিম্ন আদালতে তার কার্যক্রম বন্ধ থাকে। তাই এ মামলায় এখনই সাক্ষ্যগ্রহণ শুরুর কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: বিনা পরোয়ানায় গ্রেপ্তার: নির্দেশনা স্থগিত করেনি আপিল বিভাগ

এদিকে, বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চে ড. ইউনুসের আবেদনের শুনানি হবার কথা থাকলেও তা হয়নি।


একাত্তর/জো

জীবনের ৮৪ বছর অতিক্রম করে ৮৫ তম বছরে পা রাখলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত...
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর