ঈদে মৌলিক গান ‘অপেক্ষার চিঠি’ নিয়ে আসছে আদ্যন্তর

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পিএম

আত্মপ্রকাশের পর থেকে দর্শক মাতানো ব্যান্ড আদ্যন্তর এবার ঈদে তাদের মৌলিক গান ‘অপেক্ষার চিঠি’ নিয়ে আসছে। এর মাধ্যমে নিজেদের প্রথম মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে একদল তরুণ। গানটি লিখেছেন সাকিফ আলম ও সুর করেছেন তমাল রায়।

‘আধাঁরে খুঁজে যাই তোমায়, লিখে যাই কত কথা, তোমার অপেক্ষায় আমি আজও রয়ে যায়......’ এমন কথার গানটি ঈদের আগের দিন জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে। 

গানটি স্পন্সর করেছে লিড্স স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। ইতিমধ্যে আদ্যন্তর ও জি-সিরিজের মধ্যে এ বিষয়ক আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। 

গানটির ফটোশ্যুট করেছেন ইমতিয়াজ আলম বেগ। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ব্যান্ড ফটোশ্যুট করলেন তিনি।

‘অপেক্ষার চিঠি’ গানের জন্য টি- শার্ট বাজারে ছাড়ছে জনপ্রিয় পোশাক ব্র্যান্ড হেভি মেটাল টি-শার্ট। টি- শার্টটি হেভি মেটালের ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করা যাবে।

আদ্যন্তর ব্যান্ডের বর্তমান লাইনআপ- তমাল রায় (ভোকাল), সাকিফ আলম (লিড গিটার), আফিফ তূর্ণ (রিদম গিটার), জাহিদ আরহাম (বেস গিটার), অরুফ বিন হুসাইন (ড্রামস)। 

নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত তরুণদের আশা, গানটি সংগীতপ্রেমীদের ভালো লাগবে। ঈদের পর তাদের বেশ কিছু কনসার্ট রয়েছে, সেখানেও গানটি পরিবশেন করবেন বলে জানান তারা।

২০২৩ সালের মে মাসে যাত্রা শুরু করা “আদ্যন্তর” ব্যান্ড গতবছর নটরডেম কলেজ কালচার ক্লাব আয়োজিত “ব্যাটেল অব দ্যা ব্যান্ড কনটেস্টে” দ্বিতীয় স্থান অর্জন করে আলোচনায় আসে। এরপর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কালচারাল ফেস্ট ছাড়াও বাইরে বিভিন্ন কনসার্টে চাহিদা বাড়ে তাদের।

একাত্তর/এসি
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর