ডেসা ও পিডিবির সাবেক চেয়ারম্যান সৈয়দ কামরুল মারা গেছেন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ কামরুল আলম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯। 

সৈয়দ কামরুল আলম ১৯৩৫ সালের ১ নভেম্বর নড়াইল জেলার হবখালী ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তিনি যশোর জেলা স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে প্রাক্তন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-বুয়েট) থেকে তড়িৎকৌশলে বিষয়ে ১৯৫৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 

সরকারি চাকরিতে প্রবেশের পর সৈয়দ কামরুল আলম বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে পালন করেন। তিনি ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালনের পর ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। 

রাজধানীর গুলশান নিবাসী সৈয়দ কামরুল মৃত্যুর সময় তিন কন্যা রেখে গেছেন। গুলশানের আজাদ মসজিদ এবং নড়াইলের হবখালীতে জানাজা শেষে তাঁকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। 

এআরএস
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর