গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেলো ‘স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড’

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:০০ পিএম

কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ শিল্প খাতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘সবুজ কারখানা পুরস্কার-২০২৫’ পেয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

মঙ্গলবার (২৪ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ।

এই বিশেষ মুহূর্তে স্কয়ার টয়লেট্রিজ -এর রূপসী ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে কর্মরত শিউলি আক্তার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফ্যাক্টরি টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই স্বীকৃতি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং এটি প্রতিষ্ঠান হিসেবে স্কয়ারের দায়বদ্ধতার প্রতিচ্ছবি। প্রথম থেকেই স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের কর্মীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করেছে।

নারী কর্মীদের জন্য রয়েছে ডে-কেয়ার, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ যাতায়াত এবং নেতৃত্ব বিকাশের সমান ও পর্যাপ্ত সুযোগ। সবার জন্য রয়েছে গ্রুপ বীমা, স্বাস্থ্যসেবা, খাবারের সুব্যবস্থা, ফেয়ার প্রাইস শপ, শিক্ষাবৃত্তি এবং আরও অনেক সহায়ক ব্যবস্থা।

পরিবেশের প্রতি অঙ্গীকার থেকে স্কয়ার টয়লেট্রিজ নিয়েছে বেশ কিছু টেকসই উদ্যোগ। ২৫% পর্যন্ত প্লাস্টিক ব্যবহার কমানো, সৌরশক্তির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং দূষণমুক্ত উৎপাদন তার মধ্যে অন্যতম।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড বিশ্বাস করে, একটি সুস্থ পৃথিবী সবার অধিকার। তাই, মানুষ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা নিয়েই তারা আগামীর পথে অগ্রসর হতে চায়।

একাত্তর/আরএ
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
সরকারের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ‘এক্স সিরামিকস গ্রুপ’ ২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে। পরিবেশ সচেতন প্রযুক্তি, টেকসই উৎপাদন প্রক্রিয়া ও সবুজ শিল্প ব্যবস্থাপনার...
সমাজ পরিবর্তনে শিক্ষার্থী কর্মসূচিতে দেশব্যাপী সমাজ সচেতনতা কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সামাজিক বৃত্তি নিয়ে ছাত্র-ছাত্রীরা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর