হাজতখানায় আসামিদের জায়নামাজ বিতরণ ঢাকা সিজিএমের

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

হাজতখানায় রাখা আসামিদের নামাজ পড়ার জন্য জায়নামাজ দিয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালত।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিজিএম মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন। পরে তিনি হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন।

এ সময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিজিএম কোর্টের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাজতখানায় আসা আসামিদের নামাজের সুবিধায় সিজিএম জায়নামাজ দিয়েছেন। নামাজের সময় হলে আমরা আসামিদের কাছে জায়নামাজ পৌঁছে দেবো।

এছাড়া তিনি আসামিদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছেন।

একাত্তর/এসি
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর