নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী, রেজিস্ট্রেশন শুরু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯২ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অনলাইন ও সশরীরে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

আগ্রহীদের https://ngghs.vercel.app/ ওয়েব সাইটে প্রবেশ করে এবং সশরীরে রেজিস্ট্রেশন করতে আহবান জানিয়েছেন পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি মীর ফারহানা হক। 

সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, অনলাইনে প্রবেশ করলে যে তথ্যগুলো চাওয়া হয়েছে তা পূরণ করতে হবে। যে ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হবে সেই ই-মেইলেই এন্ট্রি টিকেটের পিডিএফ ফাইল পাওয়া যাবে। অনুষ্ঠানের দিন অবশ্যই তা প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। পাশাপাশি ফরম নম্বরের অনুকূলে মোবাইল ব্যাকিংয়ের জন্য দেওয়া নম্বর খরচসহ টাকা পাঠাতে হবে। টাকা পাঠানো হলে ট্রানজেকশন আইডি অনলাইনের ফর্মে ইনপুট করে সাবমিট করতে হবে। অথবা করা যাবে সেন্ড মানিও। সেক্ষেত্রে রেফারেন্স নিজের ও ব্যাচের নাম উল্লেখ করে দিতে হবে। অনুষ্ঠানে কোনো অতিথি নেওয়ার সুযোগ থাকছেনা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যারা সরাসরি ফর্ম নিতে চান, তারা নিজেদের ব্যাচ প্রধান অথবা ফর্মে দেওয়া নম্বরে এ যোগাযোগ করবেন। ব্যাচে রেজিস্ট্রেশন আগে করলে ‍সুবেনিওরে ছবিও প্রকাশ হবে।  

একাত্তর/এসি
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া নিহত হয়েছেন।শনিবার (২৬ নভেম্বর) সকালে নরসিংদীর বেলানগর আমতলা এলাকায় জুট মিলের সামনে র...
নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তা করার সন্দেহভাজন মূল-হোতা শিলা ওরফে মারজিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।গেলো শুক্রবার গ্রেপ্তার ইসমাইলের স্বীকারোক্তি অনুযায়ী শিবপুরের ইটাখোলা থেকে শিলাকে...
গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ তিন হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২৮ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।তবে এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর