কোরবানির ঈদে ওয়ালটন পণ্য কিনে আবারও ‘মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরু করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা আবারো মিলিয়নিয়ার হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা জেতার সুযোগ পাবেন।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন সিজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, মিলিয়নিয়ার হওয়ার সুযোগ ছাড়াও ক্রেতাদের জন্য থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার। আট এপ্রিল থেকে শুরু হওয়া এই সুবিধা ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কিনলে পাওয়া যাবে।

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং ‘ফেস অব ওয়ালটন এসি’ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন একটি ক্রেতাবান্ধব ব্র্যান্ড। আগের সিজনগুলোতে পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন ৪৪ জন ক্রেতা, যা তাঁদের জীবনযাত্রার মান বদলে দিয়েছে। এবারের সিজনটিও গ্রাহকদের অংশগ্রহণে সফল হবে বলে আমরা আশাবাদী।

পণ্যের বিক্রয়োত্তর সেবা ডিজিটাল অটোমেশনের আওতায় আনতে এই ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। নিয়ম অনুযায়ী, পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বার কোড ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর কম্পিউটারাইজড সিস্টেমে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতাকে তার প্রাপ্ত উপহারের (১০ লাখ টাকা, ক্যাশ ভাউচার বা জার্সি) বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, এই ডিজিটাল ডাটাবেজ তৈরির ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহকরা দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাবেন এবং প্রতিষ্ঠানটিও গ্রাহকদের ফিডব্যাক সরাসরি জানতে পারবে।

একাত্তর/এসি
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর