তৃতীয় বর্ষপূর্তিতে 'ডেইলি ড্যাজলিং ডন'-কে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ০৫ জুন ২০২৬, ০২:১৯ পিএম

ইউকে ও ইউরোপের প্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ মূলধারার বাংলাদেশি মালিকানাধীন সংবাদমাধ্যম ‘ডেইলি ড্যাজলিং ডন’-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়।

১০ ডাউনিং স্ট্রিট থেকে গত ২ জুন ২০২৬ তারিখে প্রেরিত এক আনুষ্ঠানিক চিঠিতে, ডাইরেক্ট কমিউনিকেশনস ইউনিটের প্রধান ম্যান্ডি গডরিজ, ডেইলি ড্যাজলিং ডন-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক জনাব মুনজের আহমেদ চৌধুরীকে এই আনুষ্ঠানিক চি‌ঠি‌টি পাঠান। 

সংবাদমাধ্যমটির কাজের গভীর তাৎপর্য তুলে ধরে চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনার সংবাদপ‌ত্রের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত যে, আপনার এই অবদান ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি এবং যারা আমাদের দুই দেশের মধ্যকার সুদৃঢ় সম্পর্ককে মূল্যায়ন করেন, তাদের সবার কাছে বিশেষভাবে প্রশংসিত হবে।’

গণমাধ্যম প্রতিষ্ঠানটির আগামী দিনের পথচলার ওপর আলোকপাত করে ডাউনিং স্ট্রিটের চিঠিতে আরও বলা হয়, ‘এই ঐতিহাসিক মাইলফলক উদযাপনের মুহূর্তে, আগামী বছরগুলোতে ডেইলি ড্যাজলিং ডন-এর ধারাবাহিক সাফল্যের জন্য আমি আমার শুভকামনা জানাচ্ছি’।

এর আগেও গত বছরের বর্ষপূর্তি উদযাপনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুরুপ আনুষ্ঠানিক প্রশংসা বার্তা পাঠানো হয়েছিল। ব্রিটিশ সরকারের কেন্দ্রবিন্দু থেকে এই স্বীকৃতি  সংবাদমাধ্যমটির ক্রমবর্ধমান প্রভাব এবং সামাজিক সম্প্রীতি ও আন্তর্জাতিক সংলাপ প্রসারে এর সুপ্রতিষ্ঠিত ভূমিকাকেই পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, ডেইলি ড্যাজলিং ডন হলো যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি থেকে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ মূলধারার সংবাদপত্র, যা বাংলাদেশিদের হাত ধরে যুক্তরাজ্য তথা সমগ্র ইউরোপের বুকে প্রথম ও একমাত্র মূলধারার সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

ডেইলি ড্যাজলিং ডন-এর তৃতীয় বর্ষপূর্তিতে মাত্র দুজন রাজনৈতিক ব্যক্তি‌ত্বকে আমন্ত্রন জানা‌নো হ‌য়ে‌ছিল, যারা বিশেষ সম্পাদকীয় লিখেছেন। এ বছর ডেইলি ড্যাজলিং ডন-এর আমন্ত্রণে লন্ডনের মেয়র সাদিক খান এবং প্রথম ব্রিটিশ-বাংলাদেশি সংসদ সদস্য রুশনারা আলী বিশেষ কলাম লিখেছেন। 

সাংবাদিকতার নৈতিক স্বাধীনতার এক কঠোর নীতিমালার অধীনে পরিচালিত ডেইলি ড্যাজলিং ডন কোনো ধরনের অনুদান, করপোরেট উপহার কিংবা পাঠকদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি গ্রহণ না করার অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এই  মডেলটি নিশ্চিত করে যে, এর সংবাদ সংগ্রহ এবং জনস্বার্থের রিপোর্টিং সম্পূর্ণ আপসহীন, নিরপেক্ষ এবং সম্পূর্ণ স্বাধীন।

জনসাধারণের মাঝে এই কৌশলটি ব্যাপক সফল প্রমাণিত হয়েছে। বর্তমানে সংবাদমাধ্যমটি প্রতি মাসে গড়ে ৬০ লাখ (৬ মিলিয়ন) পাঠক ও দর্শকের কাছে পৌঁছাচ্ছে। পরিবর্তনশীল মিডিয়া ল্যান্ডস্কেপের সাথে তাল মিলিয়ে, জনকল্যাণমুখী সাংবাদিকতার প্রতি অবিচল নিষ্ঠা এবং দ্রুত বর্ধনশীল বৈশ্বিক পাঠকদের বিশ্বা‌সের প্রতি‌‌ শ্রদ্ধাশীল থে‌কে ডেইলি ড্যাজলিং ডন-এর আগামীর পথচলা।

আরবিএস
বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৭৫ বছর উদযাপন করেছে আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা কেয়ার বাংলাদেশ। এ উপলক্ষে শনিবার কেয়ার বাংলাদেশ বিশেষ লোগো উন্মোচন করে। পাশাপাশি সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে...
নানা আয়োজনে বাংলাদেশে ৩০ বছরের গৌরবময় পথচলা ও সাফল্য বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও গ্র্যান্ড বলরুমে উদযাপন করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন,...
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অফিসিয়াল ম্যাচের মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোর...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর