ব্যয়বহুল মেরুদণ্ড সোজা করার অপারেশন বিনামূল্যে পেলেন চার রোগী

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে (বিএসওএইচ) দুই দিনব্যাপী বিশেষ ‘কম্বাইন্ড ফ্রি স্কোলিওসিস সার্জারি প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কোলিওসিস রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই মানবিক ক্যাম্পের মাধ্যমে চারজন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত স্কোলিওসিস (মেরুদণ্ড বাঁকা) রোগীর সম্পূর্ণ বিনামূল্যে জটিল ও ব্যয়বহুল অস্ত্রোপচার করা হয়।

হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক মানের এই সার্জারি ক্যাম্পটি হাসপাতালের চিফ কনসালট্যান্ট ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।

আন্তর্জাতিক চিকিৎসকদের সমন্বয়ে আয়োজিত এই ক্যাম্পে বাংলাদেশ ছাড়া দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের প্রখ্যাত স্পাইন সার্জনরা অংশ নেন। আন্তর্জাতিক প্রতিনিধিদলে ছিলেন কোরিয়া স্কোলিওসিস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্পাইন সার্জন ডা. সেউং উ সুহ, ডা. চ্যা হোয়া হ্যাম, ডা. উ-ইওল লি, ডা. মি ওক হার এবং পাকিস্তানের পাঞ্জাব চ্যারিটি কমিশনের স্পাইন স্পেশালিস্ট ডা. মুবাসসের আহম্মেদ বাজওয়া।

সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা জানান, মেরুদণ্ড বাঁকা বা স্কোলিওসিস রোগের চিকিৎসা আন্তর্জাতিকভাবেই অত্যন্ত ব্যয়বহুল, যা সাধারণ বা অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। এই ধরনের আন্তর্জাতিক যৌথ উদ্যোগের ফলে সুবিধাবঞ্চিত রোগীরা সম্পূর্ণ নিখরচায় জটিল অস্ত্রোপচারের সুযোগ পেয়ে নতুন ও সুস্থ জীবন ফিরে পেয়েছেন।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল...
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার মামলায় দুই বছরের সাজা হওয়ায় তার বিরুদ্ধে...
অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে আসতে না পারে, সে জন্য রাসুলুল্লাহ (সা.)-কে অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে ইসলাম ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণী লালন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর